Today time is Lergest Indian News Channel

Breaking

TODAY POPULAR POST

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনও নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক।


প্রধানমন্ত্রীর ছবিযুক্ত যে ১০০ টাকার নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরতে দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনও নোট ছাপেনি বাংলাদেশ ব্যাংক। ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তা ভুয়া নোটের ছবি। বর্তমানে কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনও নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে বাজারে রয়েছে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ ও ১০০০ টাকার নোট। এর কোনোটিতেই প্রধানমন্ত্রীর ছবি নেই।