আমরা কম বেশি সবাই বাসে যাতায়াত করি, তাই সবার নিরাপত্তার স্বার্থে পোস্টটি লিখা |
আজ অক্সিজেন থেকে ফটিকছড়ি যাওয়া একটি বাসে সুমিষ্ট ভাষার এক ভদ্রলোক আমার পাশের সিটে বসে,
মিষ্টিতে আমার এলার্জি আছে বিধায় আমি সিট পাল্টে অন্য জায়গায় চলে যায়, উনিও বাহানা দিয়ে আবার আমার পাশের সিটে চলে আসেন।
যাক, কিছু বললাম না, আর বাস ও ছেড়ে দেয়।
কিছুক্ষণ পর অন্য একটা লোক আসে, আর উনি হামদর্দ (ওষুধ কোম্পানি) এর একটা বই বের করেন, আর নিজেদের মধ্যেই ওষুধ নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে উনি ব্যাগ থেকে ২ টি কালো বনজ ওষধ বের করেন, আর পাশের লোককে আর আমকে দেন, পাশের জন নির্দ্বিদায় খেয়ে নেন, আর আমাকেও খাওয়ার জন্য বললেন।
পারিবারিক শিক্ষা থেকে জানাই ছিল, বাহিরে কেউ কিছু দিলে না খাওয়াটাই শ্রেয়।
আমি ওষধ টা হাতে নিয়ে রাখলাম, কিন্ত খেলাম না, ওনারা দুই জন আমার প্রতি লিমিট রেখে চাপ সৃষ্টি শুরু করল, ওষধটা খাওয়ার জন্য। বিরক্ত হয়ে ওটা আমি নিচে ফেলে দিলাম, আর বললাম, আংকেল ময়লা লেগে গেছে, আর খাওয়া যাবেনা।
নাচোড় বান্দাটা, আরেকটা ওষুধ দিলেন, আর খেতে বললেন।
আর আমি প্রতিউত্তরে বললাম, আমি অবিবাহিত এবং, আমার কোন যৌন সমস্যা নেই😑।
আমার স্ট্রিক্ট জবাব এবং রাগি মনমানসিকতা দেখে, দ্বিতীয় ব্যাক্তিটি বাস থেকে নেমে যায়, আর প্রথম ব্যাক্তিটি, যার ফটিকছড়ি যাওয়ার কথা, উনি হাটহাজারী এসে বাস থেকে নেমে যাওয়ার জন্য প্রদক্ষেপ নিচ্ছিলেন, তখনি আমার খটকা লাগে;
আর উনি মোবাইল বের করে বলতে লাগলেন,
" তোরে ন হইজি ফটিকছড়ি তাইবেল্লাই, তুই হাটহাজারী হা চলি আইসসুস?"
(তোমাকে না বলছি ফটিকছড়ি দাড়াতে, তুমি হাটহাজারি কেন চলে আসলে?)
আড় চোখে তাকিয়ে দেখলাম উনি কাউকে কল না দিয়ে, নিজে নিজেই মোবাইল কানে দিয়ে কথা গুলো বলা শুরু করছে।
এবার যা করার আমারি করার ছিল, নিয়ে নিলাম উনার মোবাইল, ডায়ালপ্যাড চেক করে দেখলাম কোন নাম্বার নেই।
এমনকি, মোবাইলটাতে কোন সিম'ই ছিলনা।
এবার সামনে গিয়ে ড্রাইবার কে বললাম গাড়ি থামাতে।
উনি থামালেন, মানুষটাকে আমাকে দেওয়া ওষধটা খেতে বললে উনি তা প্রত্যাখ্যান করেন।
আর বাস থেকে জলদি নেমে যাওয়ার জন্য দৌড় দিলেন, সৌভাগ্যবশত উনার কলার ধরে ফেলি,
আর আমি বাসের সবাইকে বিষয়টা খুলে বল্লে উনারা ব্যাপারটা বুঝতে পারেন।
দুইটা কিল ঘুষি দেওয়ার আগেই সব বলে দিছে, ক্ষমা চাইতে লাগল।
পরে তাকে বাস থেকে নামিয়ে, কিছু মানুষ জোড়ালো ভাবে জিজ্ঞেস করল, তার সাথে কে কে সম্পৃক্ত..
প্রথম বার এমন কিছু ফেস করায় আমার হাত পা কাপছিল, আমি অন্য গাড়িতে করে বাসায় চলে আসি।
সবার নিরাপত্তা কামনা করি।
বিঃদ্রঃ ছবিতে এটি কোন পাথর নয়, এটিই সেই বনজ ঔষধ।
#Collected FB
